ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিবির আয়োজিত ‘জুলাই বিতর্কে’ চ্যাম্পিয়ন রুয়েট 

শিবির আয়োজিত ‘জুলাই বিতর্কে’ চ্যাম্পিয়ন রুয়েট 
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ০০:২৫

ইসলামী ছাত্রশিবির আয়োজিত ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাব। রোববার রাজধানীর জাতীয় জাদুঘরে ফাইনালে তারা জয়ী হয়। 

শিবিরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬টি অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয় ও অনার্স সমমানের প্রতিষ্ঠানের ১০৪টি বির্তাকিক দল অংশ নেয় প্রতিযোগিতায়। আঞ্চলিক পর্ব পেরিয়ে জাতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ৩২টি দল। জাতীয় পর্বে চারটি ট্যাব রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয় দুটি সেরা দল। 

ফাইনালে বিতর্কের বিষয় ছিল, "এই সংসদ, বিরোধী রাজনৈতিক জোট হিসেবে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেয়ে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর গণআন্দোলন গড়ে তোলাকে অগ্রাধিকার দেবে।" ফাইনালে বিরোধী দলে ভূমিকায় ছিল রুয়েট ডিবেটিং ক্লাব। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই বিতার্কিকরা সংসদে গেলে সংসদ সমৃদ্ধ হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রতিযোগিতার সমাপনীতে বিজয়ীদের মধ্যে ট্রফি, ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। 

আরও পড়ুন

×