ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে

চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ২০:৪৬

চাঁদার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ফারহান শাহরিয়ার ওরফে ইভানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৭ আগস্ট ডা. আসাদুর রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বারে রোগী দেখে রাত সাড়ে ১০টার দিকে তিনি চেম্বার থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি কিছুক্ষণ এগোতেই কয়েকজন সেটির গতিরোধ করেন। এরপরই দরজার কাছে দাঁড়িয়ে চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বলেন, তার ভুল চিকিৎসার কারণে তাদের এক স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তখন তিনি রোগীর নাম জানতে চান। এরই মধ্যে জোরপূর্বক দরজা খুলে তারা চিকিৎসককে মারধর শুরু করেন।

এ ঘটনায় পল্টন থানায় ডা. আসাদুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ফারহানকে শনিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার এসআই মো. আতিকুজ্জামান। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ডা. আসাদুর রহমানের দুচোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান।

আরও পড়ুন

×