ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গোন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ

গোন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২৩:০২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ২৩:০২

রাজধানীর গোন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ চা দোকানি আলমগীর (৩৩), পথচারী আশা আক্তার (২০) ও সিয়ামকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আলমগীরের কপালে, আশার ডান পায়ে ও সিয়ামের বাম কাঁধে গুলি লেগেছে। আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

আহত সিয়াম হাসপাতালে সাংবাদিকদের জানান, তার বাসা যাত্রাবাড়ী এলাকায়। গেন্ডারিয়ায় একটি হোটেলে কাজ করেন। সেখান থেকে সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে ফুফার চায়ের দোকানে যান। তখন হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করার সময় তার বাম কাঁধে গুলি লাগে।


আহত আশা আক্তার জানান, তিনি হেঁটে বাসায় ফেরার পথে ডান পায়ে গুলিবিদ্ধ হন। আলমগীর নিজের চা দোকানে বসেছিলেন। এ সময় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। একটি কপালে লাগে।

আরও পড়ুন

×