ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে শুরু হচ্ছে পর্যটন মেলা

২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে শুরু হচ্ছে পর্যটন মেলা
×

মিট দ্য প্রেস অনুষ্ঠানে আয়োজক কমিটি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪৩

রাজধানীতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) আয়োজিত এ মেলা শুরু হচ্ছে ২৯ অক্টোবর রাজধানীর  মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সোমবার এ বিষয়ে রাজধানীর কুর্মিটোলা শাহজালাল বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্টে ক্রাউন প্লাজায় আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন মেলা আয়োজক কমিটি।

মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা এই মেলার উদ্দেশ্য। এ বছর বিটিটিএফের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মেলায় ২০টিরও বেশি দেশ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন অংশীজনরা অংশ নিতে যাচ্ছে। আয়োজনট ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

আয়োজক কমিটি জানায়, মেলা চলবে ৩১ অক্টোবর পযর্ন্ত। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা ইতোমধ্যে মেলায় তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। একইসাথে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকে অংশীজনরা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। মেলায় আন্তর্জাতিক পর্যটন অংশীদারদের অংশগ্রহণ ডেস্টিনেশন প্রমোশন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও বিশ্ববাজারের মধ্যে ট্যুরিজম অংশীদারিত্বের আওতা বাড়াতে ব্যাপক ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন টোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, টোয়াব  এর  মো.মিজানুর রহমান,  আবদুল বাছেদ বাবু, সাউদ ইন্ডিয়ার আটনিনিক নায়েক, ইউএস বাংলার মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকতা মো. কামরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×