ধানমন্ডিতে এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১০
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুম ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসে। আজ বৃহস্পতিবার সকাল ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এর আগে সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ১০টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীত দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন।
এখন পর্যন্ত আগুনে কেউ আহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।
- বিষয় :
- আগুন
- ফায়ার সার্ভিস
- এপেক্স