গুলশানের ওসির পর এবার উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহার
ফাইল ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:০০
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ডিএমপির উপপুলিশ কমিশনার (গুলশান বিভাগ) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
তবে অফিস আদেশে তানভীর আহমেদকে সদর দপ্তরে সংযুক্ত করার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়।
- বিষয় :
- ডিএমপি
- পুলিশ
- প্রত্যাহার