ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
×

শাহিনুর আলম মারফত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৮:১০

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলম মারফতকে আটক করা হয়েছে। রোববার স্পেশলা রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১ খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

খিলক্ষেত থানার ওসি সোহরাব হোসেন সমকালকে বলেন, চাঁদাবাজির অভিযোগে এসআরবি শাহিনুরকে আটক করে দুপুরে থানায় হস্তান্তর করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মিন্টোরোডের কার্যালয়ে নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ২০ বছর আগে খিলক্ষেত এলাকায় এক্সপ্রেসওয়ের নিচে রেলওয়ের জমি ৯৯ বছরের জন্য ইজারা নেয় একটি প্রতিষ্ঠান। শাহিনুরের ইন্ধনে ওই জমিটি সম্প্রতি ওয়েলফেয়ার সোসাইটির নামে একটি চক্র দখল করে প্রথমে খেলার মাঠ হিসেবে ঘোষণা করে। সম্প্রতি সেখানে ভবন ও ওয়াশরুম নির্মাণ কাজ শরু করে। এরমধ্যেই রোববার শাহিনুরকে আটক করা হয়।

আরও পড়ুন

×