ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাড্ডা সেন্টারে ভাঙচুর, লুটপাট

সমিতির আরও একজন গ্রেপ্তার

সমিতির আরও  একজন গ্রেপ্তার
×
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:১০ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১০:০৬

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সদস্য আব্দুর রহিম হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার মিরপুরের শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম হাজরাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি চাঁদপুরের বিষ্ণুপুর এলাকায়। এই নিয়ে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হলো। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অন্তত ছয়জন সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সদস্য। অন্যরা হলেন সমিতির সম্পাদক শাহ আলম, সহসভাপতি কাজী মকবুল হোসেন, সদস্য আতিকুর রহমান, কামরুল ইসলাম ও অফিস সহকারী শাহাদাত হোসেন। এ ছাড়া গ্রেপ্তার আটজন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এদিকে গতকাল গ্রেপ্তার আট আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাজিদুর রহমান বলেন, রাড্ডার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের অনেকে গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×