ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চোখের চিকিৎসার জন্য এসেছিলেন ঢাকায়, গাড়ির ধাক্কায় গেল প্রাণ

চোখের চিকিৎসার জন্য এসেছিলেন ঢাকায়, গাড়ির ধাক্কায় গেল প্রাণ
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:৪২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৪:৪৮

রাজধানীর উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তিনি বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। তিনি চোখের চিকিৎসা করানোর জন্য ঢাকায় এসেছিলেন।

নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর ৪টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ঝিনাইদহ থেকে বাসে আজমপুরে পৌঁছান শফিকুল। বাসটি তাদের ওভারব্রিজের সামনে নামিয়ে দেয়। পরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর ৬টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শফিকুলের খালা শাশুড়ি রুবিয়া আক্তার জানান, নিহতের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামে। তার বাবার নাম নিজামুদ্দিন। বর্তমানে শফিকুল কোনো কাজ করতেন না। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। 

আরও পড়ুন

×