ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাড্ডায় বাসা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বাড্ডায় বাসা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ১২:৫৭

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে ক্যাথরিন রায় (১৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় স্বজনরা ওই শিক্ষার্থীর নিথর দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ক্যাথরিন স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত।

স্বজনরা বলছেন, ওই কিশোরী বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে তারা এর কারণ জানাতে পারেননি।

নিহতের চাচা রিপন রায় জানান, ক্যাথরিন উত্তর বাড্ডার সাঁতারকুল রোডের একটি ফ্ল্যাটে বাবা-মায়ের সঙ্গে থাকত। বিকেলে সে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তিনি বলেন, তার ভাতিজি আত্মহত্যা করেছে বলে তারা ধারণা করছেন, তবে কী কারণ বুঝতে পারছেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য স্থানীয় থানা পুলিশকেও বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×