ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জেসিআই ঢাকা নর্থের প্রেসিডেন্ট ইমরান কাদির

জেসিআই ঢাকা নর্থের প্রেসিডেন্ট ইমরান কাদির
×

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা নর্থ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমরান কাদির-সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ২১:৫৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ২১:৫৯

২০২০ সালের জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা নর্থ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমরান কাদির। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২০ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। 

অনুষ্ঠানে ইমরান কাদির বলেন, ‌‘আমরা জেসিআই থেকে সবসময় তারুণ্যের নেতৃত্ব নিয়ে কাজ করি। নিয়মিত কাজের পাশাপাশি কর্মক্ষেত্রে নারী নেতৃত্ব, পরিবেশের সুরক্ষা এবং সব বয়সের মানুষের মানসিক স্বাস্থ্য নিশ্চিতকরণে আমরা এই বছর কাজ করবো।’ 

বার্ষিক সাধারণ সভায় ফাতিমা আকতার নাজ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, নাহিদা আকতার এবং আবদুল মালেক তুষার ভাইস প্রেসিডেন্ট, রায়হাতুল জান্নাহ সেক্রেটারি জেনারেল, পারভেজ আহমেদ জেনারেল লিগ্যাল কাউন্সেল, সাখাওয়াত হোসেন ট্রেজারার এবং জিয়াউর রহমান, শাফাক হোসেন এবং মোহাম্মদ আনসিুল ইসলাম পরিচালক হিসেবে নির্বাচিত হন। 

উল্লেখ্য, ইমরান পেশায় একজন গণমাধ্যমকর্মী। বর্তমানে তিনি দেশের একটি প্রথম সারির দৈনিক পত্রিকায় কর্মরত। পাশাপাশি তিনি বেশ কয়েকটি স্টার্ট আপ প্রকল্পের সঙ্গে যুক্ত। এছাড়াও তিনি গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট নামে একটি আন্তর্জাতিক এনজিও এর গ্লোবাল আ্যাডভাইজর হিসেবে কাজ করছেন, যার প্রধান কার্যালয় নেপালের কাঠমান্ডুতে । বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×