ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

তেজগাঁও বিভাগের প্রাথমিক স্কুলে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা আসমা

তেজগাঁও বিভাগের প্রাথমিক স্কুলে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা আসমা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ১১:২০

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা সুলতানা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্তর্ভুক্ত তেজগাঁও বিভাগে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। সম্প্রতি তেজগাঁও থানা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এই ঘোষণা দেওয়া হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে আসমা ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসমা সুলতানা ২০০৩ সালের জুলাইতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগ দেন। ২০০৭ সালের জুলাইতে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রধান শিক্ষিকা হিসেবে পদোন্নতি পান। একই বছর সি.এন.এড প্রশিক্ষণে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন এই শিক্ষিকা।

এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যায় থেকে ২০০২ সালে বিএসসি বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন এবং মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেন। ২০০৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগ থেকে এমএসসিতে উত্তীর্ণ হন।

আরও পড়ুন

×