এটা নজিরবিহীন: খন্দকার মাহবুব
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০১:৪৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৫
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার বিষয়টি 'নজিরবিহীন' বলে মন্তব্য করেছেন খালেদার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ ওই আদেশের পর এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খন্দকার মাহবুব।
তিনি বলেন, এটা নজিরবিহীন। বাংলাদেশ তো নয়ই; পাশ্ববর্তী কোনও দেশেও এ ধরনের ঘটনা ঘটেনি। বিএনপির চেয়ারপারসন পঙ্গু অবস্থায় আছেন। তার উন্নত চিকিৎসা দরকার।
খন্দকার মাহবুব বলেন, এখন সিনিয়র আইনজীবীদের নিয়ে আলোচনার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জামিন আবেদন খারিজ করে দেন।
পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, যদি আবেদনকারী প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।
- বিষয় :
- বিএনপি
