দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৭
‘অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি।’ এই প্রতিপাদ্য নিয়ে সামাজিক সংগঠন আস্থা সমাজ উন্নয়ন সংস্থা এবং প্রভাতি যুব ও মহিলা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সচেতনতামূলক আলোচনা সভা ও খাদ্য বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
গত বুধবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর বিহারি কাম্পে দিনভর এই আয়োজন চলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা অঞ্চল -১ এর সমন্বয় পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, আস্থা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এবং শহর সমাজ সেবা অঞ্চল ১ এর ডিসি প্রতিনিধি রাবেয়া বশির রুমি, প্রভাতি যুব ও মহিলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক উম্মে কুলসুম উর্মি ।
এতে আরও উপস্থিত ছিলেন আস্থা বিকশিত শিশু সংস্থার সভাপতি ইব্রাহিম শিকদার, সেচ্ছাসেবী প্রতিনিধি পলি,পপি, রানি পমুখ।
অনুস্থানে দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় আপচয় রোধ করে শিশুদের খাবার অধিকার নিশ্চিত করতে সবাইকে তাগিদ দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- আস্থা
