ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

অনন্তকাল ধরে প্রকল্পের কাজ চলতে পারে না: গণপূর্তমন্ত্রী

অনন্তকাল ধরে প্রকল্পের কাজ চলতে পারে না: গণপূর্তমন্ত্রী
×

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৮

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দায়সারা দায়িত্ব পালন করা যাবে না। অনন্তকাল ধরে কোনো প্রকল্পের কাজ চলতে পারে না। প্রকল্প বাস্তবায়নে দেরি হলে তার যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। নিজেদের অনিয়ম, ভুলভ্রান্তি অনুধাবন করতে হবে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পরিচ্ছন্নভাবে চললে ক্ষতি কী।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলো চলতি বছরের নভেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটওয়ারী, আমিনুল ইসলাম খান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশিদুল ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×