ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

বংশালে রাসায়নিকের দোকানে আগুন

বংশালে রাসায়নিকের দোকানে আগুন
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১ | ২২:২৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ | ২৩:৪২

রাজধানীর বংশালে ২নং আরমানিটোলা বংশাল মাঠের পাশে একটি একটি রাসায়নিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এই আগুন লাগে বলে সমকালকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে সকাল ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও পানি ও বালি নিয়ে কাজ করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

×