ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

কামরাঙ্গীরচরে শিশুকে গণধর্ষণ, মায়ের মামলা দায়ের

কামরাঙ্গীরচরে শিশুকে গণধর্ষণ, মায়ের মামলা দায়ের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০১:৪৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ | ০১:৪৮

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ছয় জনের নাম উল্লেখ করে শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন।

কামরাঙ্গীরচর থানার ওসি এবিএম মশিউর রহমান বলেন, শিশুটিকে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে পাঁচজনে মিলে ধর্ষণ করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শিশুটি অসুস্থ থাকায়  দ্রুত তাকে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় এক কিশোরীসহ ছয় জনকে আসামি করা হয়েছে। ওই কিশোরী শিশুটির পূর্বপরিচিত। তার মাধ্যমে কৌশলে শিশুটিকে নির্মাণাধীন ওই ভবনে নিয়ে ধর্ষণ করা হয়। আসামিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। 


আরও পড়ুন

×