ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

কামরাঙ্গীরচরের নির্মাণাধীন ভবনে শিশু ধর্ষণের অভিযোগ

কামরাঙ্গীরচরের নির্মাণাধীন ভবনে শিশু ধর্ষণের অভিযোগ
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০১:৫৩

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের এ ঘটনায় মামলা করেছেন নির্যাতনের শিকার শিশুর মা।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান শুক্রবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামালয় মেয়েটির বান্ধবীসহ ছয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।


আরও পড়ুন

×