ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বুড়িগঙ্গায় নিখোঁজ ২ প্রকৌশলীর একজনের লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় নিখোঁজ ২ প্রকৌশলীর একজনের লাশ উদ্ধার
×

মাহফুজুর রহমান জিসান

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০২:২৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ | ০৩:২০

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে পাঁচদিন আগে নিখোঁজ হওয়া বাংলাক্যাটের দুই প্রকৌশলীর মধ্যে মাহফুজুর রহমান জিসান (৩৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে জিসানের লাশ উদ্ধার করা হয়। 

জিসান সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মোকলেসুর রহমানের ছেলে এবং বাংলা ক্যাট কোম্পানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, জিসান ও তার সহকর্মী লিখন সরকার গত শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর রাজাপুর এলাকার বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ হন। এ ঘটনায় ৭ জানুয়ারি জিসানের স্ত্রী রাফিয়া সুলতানা আশুলিয়া থানায় জিডি করেন। লিখনের বাড়ি আশুলিয়ার নরসিংপুরে।

জিসানের বড় ভাই শোয়েব জানান, জিসান ও লিখন গত শনিবার বিকেলে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে রাজাপুর এলাকায় বুড়িগঙ্গা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে ভেকু মেরামত করতে যান। সেখানে কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। কিন্তু ভোর পর্যন্ত জিসান বাড়ি না ফেরার স্বজনেরা তার মোবাইলে ফোন করে বন্ধ পান। পরে তারা বিষয়টি বাংলা ক্যাট কর্তৃপক্ষ জানান। এরপর বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের মালিক সজীব মিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি তাদের জানান, শনিবার রাত সাতে ৩টার দিকে তার কর্মচারী পায়েল ইঞ্জিনচালিত নৌকায় করে জিসান ও লিখনকে নিয়ে বুড়িগঙ্গা নদী পার হচ্ছিলেন। পথে একটি জাহাজ নৌকাটির কাছাকাছি এসে পড়লে পায়েল, জিসান ও লিখন নদীতে ঝাঁপ দেন। এ সময় পায়েল সাঁতরে তীরে উঠতে পারলেও জিসান ও লিখন নিখোঁজ হন।

আরও পড়ুন

×