ধানমন্ডিতে কোটি টাকার জালনোটসহ আটক ২
×
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৩:১৪
রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০-এর উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল থেকে পশ্চিম ধানমন্ডির একটি বাড়ির তৃতীয় তলায় এই অভিযান শুরু হয়। অভিযানে জাল নোটসহ জাল নোট তৈরির বিভিন্ন সামগ্রীসহ দুইজনকে আটক করা হয়। দুপুরেও অভিযান চলছিল।
