ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

চসিকে দলীয় সমর্থন না পেয়ে কর্মীদের নিয়ে যুবদল নেতার পদত্যাগ

চসিকে দলীয় সমর্থন না পেয়ে কর্মীদের নিয়ে যুবদল নেতার পদত্যাগ
×

সোমবার নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে এসে পদত্যাগ করা ঘোষণা দেন যুবলীগ নেতা এমদাদুল হক বাদশাহ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৩২

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় সমর্থন না পাওয়ায় প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে দল থেকে পদত্যাগ করেছেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক বাদশাহ। সোমবার বিকেলে পশ্চিম বাকলিয়া এলাকায় নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে এসে পদত্যাগ করা ঘোষণা দেন তিনি। 

এমদাদুল হক বাদশাহ জানান, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নম্বর (পশ্চিম বাকলিয়া) ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে দলের মনোনয়ন চেয়েছেন তিনি। কিন্তু তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হয় এ কে এম আরিফুল ইসলামকে, দলে যার কোনো অবদান নেই।

 তিনি বলেন, 'আমি দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। এ কারণে আমার বিরুদ্ধে ৩৯টি মামলা দেওয়া হয়েছে। জেলও খেটেছি। এরপরও আমাকে মূল্যায়ন করা হয়নি। এ কারণে কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানার ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের ৩০০ নেতাকর্মী নিয়ে দল থেকে পদত্যাগ করছি।

বাদশা জানান, পদত্যাগ করা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- নগর যুবদলের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মো. জিয়াউল হক মিন্টু, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শেখ কামাল আলম ও সদস্য মো. সাব্বির ইসলাম ফারুক প্রমুখ।

এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, 'এমদাদুল হক বাদশা আমাদের ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার ওয়ার্ডটি থেকে অনেকেই দলের মনোনয়ন চেয়েছেন। তাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে। হয়তো অভিমান থেকে তিনি পদত্যাগের কথা বলছেন। আমরা তার সঙ্গে কথা বলে বিষয়টি বোঝানোরা চেষ্টা করব।'

আরও পড়ুন

×