ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

কমতে পারে স্বর্ণালঙ্কারের দাম

কমতে পারে স্বর্ণালঙ্কারের দাম
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২২ | ০৫:১৬ | আপডেট: ০৯ জুন ২০২২ | ০৫:২৩

আগামী ২০২২-২০২৩ অর্থবছরে স্বর্ণ আমদানিতে অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এর ফলে দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমতে পারে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিকেল ৩টার দিকে একাদশ জাতীয় সংসদের ১৮তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

এটি দেশের ৫১তম, আওয়ামী লীগ সরকারের ২৩তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট।

এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। গতবছর অর্থমন্ত্রী চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। তবে সংশোধিত হয়ে এই বাজেটের আকার কমে দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা।

আরও পড়ুন

×