ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনার প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনার প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী
×

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি -ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১০:৩৩

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। মূল্যও স্বাভাবিক রয়েছে। করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে চাহিদার অতিরিক্ত পণ্য না কেনার জন্য জনগণকে এ আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ভোক্তাদের অতিরিক্ত পণ্য মজুদের প্রয়োজন নেই।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী এ আহ্বান জানান। পাশাপাশি বাজারের সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রী। মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের মজুদ ও সরবরাহ এবং মূল্য পরিস্থিতি তুলে ধরবেন তিনি।

রাজধানীর বিভিন্ন বাজারে তিন দিন ধরে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, আটা-ময়দা ও আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়েছে। অনেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পণ্য কিনছেন বলে সংশ্নিষ্টদের সঙ্গে আলোচনা করে জানা গেছে। এতে চাল ও আলুর দাম অস্বাভাবিক বাড়িয়ে অতিরিক্ত মুনাফা তুলছেন অনেক ব্যবসায়ী।

আরও পড়ুন

×