ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

২৫ মার্চ-৪ এপ্রিল সারাদেশের পুস্তক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

২৫ মার্চ-৪ এপ্রিল সারাদেশের পুস্তক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত
×

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৮:৪২

করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশের সব পুস্তক ব্যবসা প্রতিষ্ঠান (লাইব্রেরী) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।

সোমবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাসের ভয়াবহতা বিরাজমান। করোনাভাইরাসের ভয়াবহতা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আগামী ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশের সব পুস্তক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সব সদস্যদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান উল্লিখিত তারিখ পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন

×