ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তুরস্কে আরএফএলের পরিবেশক সম্মেলন

তুরস্কে আরএফএলের পরিবেশক সম্মেলন
×

--

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ | ১৮:০০

তুরস্কে বাংলাদেশের অন্যতম শিল্পগ্রুপ আরএফএলের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইস্তাম্বুল শহরের একটি  হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

সম্মেলনে আরএফএল গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের দুই শতাধিক শীর্ষস্থানীয় পরিবেশক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালের নির্বাহী পরিচালক দিলিপ কুমার সূত্রধর, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালের (ট্যাঙ্ক) নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, আরএফএল ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক নূর আলম, রংপুর ফাউন্ড্রির প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুল কুদ্দুস মিয়া ও আরএফএল প্লাস্টিকসের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×