প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে ২৬ কোটি টাকার দুধ-ডিম-মুরগি বিক্রি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ১১:০৯
করোনা সংকটে খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও পোল্ট্রি মুরগি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দফতরসমূহের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে গত ২৭ এপ্রিল একদিনে দেশের ৮টি বিভাগে খামারিদের উৎপাদিত ২৬ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৪ শত ৭৬ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রয় হয়েছে।
মঙ্গলবার মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২৪ লাখ ১০ হাজার ৮ শ’ ৮১ লিটার দুধ, ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ২ শ’ ৮৯টি ডিম এবং ১৫ লাখ ৮৬ হাজার ৬ শ’ ৬২টি পোল্ট্রি মুরগি ।