ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচিতে নারী কর্মীদের পাশে ব্যাংক এশিয়া

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচিতে নারী কর্মীদের পাশে ব্যাংক এশিয়া
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১৪:০৭

কর্মীদের সার্বিক কল্যাণ বিবেচনায় ব্যাংক এশিয়া সম্প্রতি আয়োজন করে "ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচি।" আয়োজনটির উদ্দেশ্য ছিল নারী কর্মীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা। 

ব্যাংক এশিয়ার এইচআর ডিভিশন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী এই কর্মসূচীর আয়োজন করে। 

সুখী (গ্রামীণ ডিজিটাল হেলথ) এর সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা সেবা, ডটলাইন গ্রুপের আয়োজনে পিকল স্টেশন, এবং ইউনাইটেড হাসপাতালের ডা. সরকার কামরুন জাহান ঝিনুক পরিচালিত এক তথ্যবহুল সেমিনার নিয়ে সাজানো হয় এই কর্মসূচী। 

ডা. ঝিনুকের বক্তব্যে নারীদের জন্য ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

এই ধরনের উদ্যোগের মাধ্যমে ব্যাংক এশিয়া তার কর্মীদের সার্বিক স্বাস্থ্য ও কল্যাণে অঙ্গীকারবদ্ধ থাকার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে, যেখানে শারীরিক ও মানসিক সুস্থতাকে সমান গুরুত্ব দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
 

আরও পড়ুন

×