ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শাবির গবেষণা ও উদ্ভাবনে আর্থিক অনুদান দিলো পূবালী ব্যাংক

শাবির গবেষণা ও উদ্ভাবনে আর্থিক অনুদান দিলো পূবালী ব্যাংক
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ২২:৫২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত ১৩তম বার্ষিক গবেষণা ও উদ্ভাবন সম্মেলনে ১৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে পূবালী ব্যাংক পিএলসি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সাজেদুল করিম, ট্রেজারার প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন ও পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কিউশু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মারুফ, পিএইচডি। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×