ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এবি ব্যাংক ও স্কলাস্টিকা স্কুলের মধ্যে চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক ও স্কলাস্টিকা স্কুলের মধ্যে চুক্তি স্বাক্ষর
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ২২:৫৩

এবি ব্যাংক পিএলসি. এবং স্কলাসটিকা স্কুলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানগণ স্কলাসটিকা স্কুলে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।  

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম এবং স্কলাসটিকা স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন, এফসিএ এবং স্কলাসটিকা স্কুলের ডিজিএম শহিদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×