বর্ষসেরা সিইওর সম্মাননা পেলেন নুরুল আফছার
সম্প্রতি কম্বোডিয়ার নমপেনে এশিয়া প্রেস্টিজ ফিটটি আন্ডার ফিটটি সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এ এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার সম্মাননা গ্রহণ করেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার। ছবি: ফটাে রিলিজ
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:২০
এশিয়া প্রেস্টিজ ফিটটি আন্ডার ফিটটি সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ২০২৬-এ এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার। সম্প্রতি কম্বোডিয়ার নমপেনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গতকাল রোববার ইলেক্ট্রো মার্ট গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এশিয়া প্রেস্টিজ ফিটটি আন্ডার ফিটটি সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড হলো এশিয়ার তরুণ, গতিশীল এবং দূরদর্শী ব্যবসায়ী ও করপোরেট প্রধানদের জন্য একটি অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। এশিয়া অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে অসাধারণ অবদান রাখা ৫০ জন সিইওকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো উদ্যোক্তা, ব্যবসায়ী ও ৫০ বছরের কম বয়সী সিইওদের নেতৃত্ব, ব্যবসায়িক রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং টেকসই উন্নয়নকে বিশ্বমঞ্চে তুলে ধরা। এবারের আয়োজনের উদ্বোধনী বক্তব্য দেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী হেম ভান্দি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ বছরেরও বেশি সময়ের কর্মময় জীবনে মো. নুরুল আফছার উদ্ভাবনী, অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এবং বাংলাদেশের ইলেকট্রনিকস খাতকে সমৃদ্ধ করেছেন।
- বিষয় :
- সম্মাননা