ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত ব্যাংক

তিন এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১০

| প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) তিন এমডির নিয়োগ বাতিলের এ নির্দেশনা দেওয়া হয়।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান এবং বিডিবিএলের এমডি ও সিইও মো. জসীম উদ্দিন। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এমডি ও সিইওদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম ২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন।  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে তিন বছরের জন্য ব্যাংকটির সর্বোচ্চ নির্বাহী পদে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, একই সিদ্ধান্তের আওতায় বেসিক ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বিডিবিএলের এমডি ও সিইও মো. জসীম উদ্দিনের নিয়োগও বাতিল করেছে সরকার।

আরও পড়ুন

×