ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ওয়ান ব্যাংক ও সামান ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষর

ওয়ান ব্যাংক ও সামান ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষর
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২২:৫৭

ওয়ান ব্যাংক পিএলসি এবং সামান ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে ওয়ান ব্যাংকের কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা ও আকর্ষণীয় অফার দেওয়ার লক্ষ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তির আওতায় ওয়ান ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা সামান ইন্টারন্যাশনালের নির্ধারিত পণ্য ও সেবায় বিশেষ সুবিধা পাবেন। পাশাপাশি হুন্ডাই এক্সটিয়ার, অ্যাপোলো ও ভিডল ব্র্যান্ডের লুব্রিকেন্টে পাবেন ১৫ শতাংশ মূল্যছাড়। নির্ধারিত পণ্য কেনায় ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ৩ থেকে ৬ মাসের কিস্তি (ইএমআই) সুবিধাও নিতে পারবেন। এসব অফার ও সুবিধা শর্তসাপেক্ষে প্রযোজ্য হবে।

অনুষ্ঠানে সামান ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আজাদ শামসী এবং ওয়ান ব্যাংক পিএলসির হেড অব কার্ডস বিজনেস সৈয়দ মারুফ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় সামান ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক, সিওও ও সিএফও আজম খান এবং পরিচালক ও সিবিও মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। ওয়ান ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রানজেকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইফতেখার আহমেদ জাফর, হেড অব বিজনেস এক্সিলেন্স মো. মাহিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×