ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ফুটপাত দখলমুক্ত কর্মসূচি

সেগুনবাগিচার দেয়ালে রবীন্দ্রনাথ–নজরুল-জয়নুল আবেদিনের গ্রাফিতি

সেগুনবাগিচার দেয়ালে রবীন্দ্রনাথ–নজরুল-জয়নুল আবেদিনের গ্রাফিতি
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২৩:০২

রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাতের দেয়ালে আঁকা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি।

সোমবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই ফুটপাতের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ফুটপাত দখলমুক্ত হলে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানা প্রাচীর সংস্কার করা হয়।    

ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, ‘যে স্থান দিয়ে আগে মানুষ চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করত না, নিরলস প্রচেষ্টায় তা এখন হকারমুক্ত করা হয়েছে। শিল্পকলা একাডেমি সংলগ্ন এই এলাকাটিকে একটি পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তুলতে চায় ডিএসসিসি। করপোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত এলাকাটি পরিষ্কার রাখবেন, তবে সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখতে শিল্পকলা একাডেমি ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

আরও পড়ুন

×