জনতা ব্যাংকের ৯০৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২২:৫৮
জনতা ব্যাংক পিএলসির ৯০৪তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপির সভাপতিত্বে সভায় পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী, খন্দকার মামুন এফসিএ ও আজিজুন নাহার উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম ও মো. নূরুল হুদাও উপস্থিত ছিলেন।
সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
- বিষয় :
- ব্যাংক