ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের মধ্যে সমঝোতা স্মারক সই

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের মধ্যে সমঝোতা স্মারক সই
×
×

ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১২:৫৯

জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ট্রেডউইন্ড জিএমবিএইচ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সমঝোতার আওতায় ট্রেডউইন্ড জিএমবিএইচ মার্কেন্টাইল ব্যাংকের রপ্তানিকারক ও আমদানিকারক গ্রাহকদের জন্য বিক্রয় চুক্তির বিপরীতে নন-রিকোর্স ভিত্তিতে এক্সপোর্ট ফ্যাক্টরিং, ইউজ্যান্স এলসি ডিসকাউন্টিং এবং ইমপোর্ট ফ্যাক্টরিং সেবা প্রদান করবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক ও CAMLCO শামীম আহম্মদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. ফখরুজ্জামান চৌধুরী।

অন্যদিকে, ট্রেডউইন্ড জিএমবিএইচ-এর পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেইল জালি, একই অঞ্চলের আঞ্চলিক পরিচালন পরিচালক মাহমুদ ইব্রাহিম এবং বাংলাদেশের কান্ট্রি কমার্শিয়াল প্রধান মো. রাশেদুল হাসান। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×