চট্টগ্রাম ওয়াসার প্রকল্প
আরও ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৮:১৮ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ০৮:১৯
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে আরও ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। গত বুধবার এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম।
ইআরডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো চট্টগ্রামে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু সহনশীল পানি সরবরাহ এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থার সুযোগ বাড়ানো। পাশাপাশি চট্টগ্রাম ওয়াসার কার্যক্ষমতা ও আর্থিক স্থায়িত্বের উন্নতি সাধন করাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। প্রকল্পটি ২০২৫ সাল থেকে বাস্তবায়ন হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত এটি অব্যাহত থাকবে। বাড়তি অর্থায়নের ক্ষেত্রে বাস্তবায়নের সময়সীমা একই থাকছে।
প্রকল্পে বিশ্বব্যাংকের মূল অনুমোদিত
বরাদ্দ ছিল ২৪ কোটি মার্কিন ডলার। ডিপিপি অনুযায়ী প্রকল্পের কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নেওয়া এবং সফল সমাপ্তি নিশ্চিত করতেই নতুন করে ১৪ কোটি ডলারের অতিরিক্ত অর্থায়ন করছে সংস্থাটি।
- বিষয় :
- বিশ্বব্যাংক