বেজার নতুন নির্বাহী চেয়ারম্যান হারুন
×
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২১ | ০৩:৪৯
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ ইউসুফ হারুন। ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অবসরপ্রাপ্ত এই সিনিয়র সচিবকে নিয়োগ দেয়া হয়।
সোমবার (২১ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ৬ জুলাই বা যোগদানের তারিখ থেকে প্রজ্ঞাপনের আদেশ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।
৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
- বিষয় :
- বেজা
- নতুন চেয়ারম্যান
- হারুন
