ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বেসিক ব্যাংকে বেতন কমানোর নির্দেশনায় কর্মীদের ক্ষোভ

বেসিক ব্যাংকে বেতন কমানোর নির্দেশনায় কর্মীদের ক্ষোভ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০২:২৮ | আপডেট: ০৪ মার্চ ২০২০ | ১০:৩২

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নির্ধারণ করে সার্কুলার জারি করেছে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ। এর ফলে সব পর্যায়ের কর্মকর্তাদের বেতন কমে গেছে। 

চলতি মাসের ২২ তারিখ থেকে এ নির্দেশনা কার্যকর করে রোববার বিকালে সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, বেসিক ব্যাংকে গত ৭ বছর ক্রমাগত লোকশান হওয়ায় বিদ্যমান অতিরিক্ত বেতন-ভাতা ব্যাংকের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। বিধায় ব্যংকের বিদ্যমান বেতন কাঠামো ও অন্যান্য সুবিধাদি বাতিল করা হলো।

তবে বিষয়টি সব পর্যায়ে জানাজানির পর সোমবার সকালে ক্ষোভ প্রকাশ করেন কর্মচারিরা। তারা অবিলম্বে নির্দেশনা বাতিলের দাবিতে এমডির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন

×