ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

চিঠিপত্র

চিঠিপত্র
×

হাসান আজিজুল হক [জন্ম :২ ফেব্রুয়ারি ১৯৩৯]

--

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১ | ১২:০০ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ | ১৫:৪২

ঢাকায় বেড়েছে মশার উৎপাত

ঢাকার প্রায় সব এলাকায়ই বেড়েছে মশার উৎপাত। কোনো কোনো এলাকায় তা অনেক বেশি। মশক নিধন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। এমনিতেই করোনার সংক্রমণে মানুষ আতঙ্কিত। এখন আবার এর সঙ্গে যুক্ত হয়েছে মশার উপদ্রব। মশার কামড়ে নানারকম রোগব্যাধি দেখা দিতে পারে। ঢাকার বিভক্ত সিটি করপোরেশন মশা নিধনে জোরদার কর্মসূচি শুরু করুক। মানসম্মত মশার ওষুধ ছিটিয়ে মশা নিধন করতে হবে। সিটি করপোরেশনের মশা নিধনকারীরা যেসব ওষুধ মাঝেমধ্যে ছিটান তা কার্যকর নয়। এর সুফল মিলছে না। মশার উপদ্রব এভাবে কতটা বন্ধ করা যাবে এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মশার বিস্তার ঠেকাতে নজর দিতে হবে উৎসে। একইসঙ্গে সিটি করপোরেশনগুলোকে নতুন কর্মপন্থা নির্ধারণ করে এই উপদ্রব থেকে নগরবাসীকে রেহাইয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনতিবিলম্বে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এটিই আমাদের প্রত্যাশা।

আব্দুল কাদির
বনশ্রী, ঢাকা

মাদক কারবারিদের মনোনয়ন নয়

সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে দেখা যাচ্ছে মাদক কারবারিদের। অতীতেও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে অনেক মাদক কারবারি। তবে বর্তমানে এ সংখ্যাটা তুলনামূলক বেড়েছে। মূলত তারা মাদকদ্রব্যের কারবার সম্প্রসারণের জন্য নির্বাচনের পন্থা অবলম্বন করছে। মাদকের কারবার করে জমানো কালো টাকায় দলীয় মনোনয়ন সংগ্রহসহ নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করছে নির্বিঘ্নেই। তাদের অনেকে জয়লাভও করছে। এতে সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি থাকছে খাতা-কলমেই। মাদক কারবারিরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আরও সহজেই বা অনেক ক্ষেত্রে প্রকাশ্যেই তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। স্থানীয় পর্যায়ের প্রশাসন ও নাগরিক সমাজ এ ধরনের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সোচ্চার হতে পারছে না। সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়ছে। জনসেবার আড়ালে তারা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় রাজনৈতিক দলগুলোর কাছে মাদক কারবারিদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ করছি। আর কোনোভাবে যদি তারা মনোনয়ন পায়, তদন্ত সাপেক্ষে তাদের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে সচেতন ভোটারদের আহ্বান জানাচ্ছি মাদক কারবারিদের ভোট দিয়ে নির্বাচিত না করার।

সাইফুল ইসলাম, ঢাকা

আরও পড়ুন

×