ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শুধু সানি লিওন নন, এসেছেন নারগিস ফাখরিও

শুধু সানি লিওন নন, এসেছেন নারগিস ফাখরিও
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ১৩:০৫ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ০১:৩৩

শনিবার বিকেলে বাংলাদেশে এসেছেন বলিউডের 'আইটেম গার্ল' সানি লিওন। বাংলাদেশের মাটিতে পা রেখেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজেই সে খবর নিশ্চিত করেন সাবেক এই পর্নো তারকা। 

তবে শুধু যে সানি লিওন এসেছেন তা নয়, একই দিনে এসেছেন বলিউডের আরেক অভিনেত্রী নারগিস ফাখরি। ভারত থেকে বিশেষ এক ফ্লাইটে বিকাল ৪টা নাগাদ ঢাকায় আসেন তারা। 

গান বাংলা টিভির মালিক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীদের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওন ও নারগিস ফাখরি ঢাকায় এসেছেন।


ঢাকায় এসে কিছুটা বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর একশ' ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী  সংবর্ধনা অনুষ্ঠানে হাজির  হতেও দেখা গেছে। সে অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্র ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে সানি ও নারগিসকে দেখা যায়।  

তাপস-মুন্নীদের মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনার ওই আয়োজনের  ভিডিওতে সানির সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতিক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।

বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওন ও নারগিস। সে অনুসারে দুইজনের সঙ্গেই সখ্যতা তাপস মুন্নির। 

জানা গেছে একদিনের সফরে ঢাকায় এসেছেন তারা। আজ রোববার ভারতে ফিরে যাবেন।

আরও পড়ুন

×