ইরফান সাজ্জাদের হাসিতে বিব্রত ফারিয়া
শবনম ফারিয়া ও ইরফান সাজ্জাদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ০২:২৫
আচমকা হাসি দিয়ে উঠেন ইরফান সাজ্জাদ। এই হাসির জন্যই বিরক্তিতে পড়েন শবনম ফারিয়া। একদিন তো ঘটলো অবাক করা ঘটনা। একদিন ফারিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তাকে লক্ষ্য করে দুজন ইভটিজার শিষ দেয়। এগিয়ে আসে সাজ্জাদ। ফারিয়া সাহস পায়। ভাবে, ছেলেটি হয়তো এই বখাটেকে শায়েস্তা করবে। কিন্তু না, কাছে এসেই আচমকা অট্টহাসিতে মেতে ওঠে।
তার হাসি দেখে ফারিয়া যেমন বিব্রত হয় তেমনি ইভটিজাররা চমকে ওঠে। এসময় এক পুলিশ এসে দাড়ালে ইভটিজার দুজন পালায়। পুলিশ ইরফানকে ধরে নিয়ে যায় থানায়।
পরে জানা যায় হাসি ইরফান সাজ্জাদের একটা অসুখ। বিরল অসুখ এটি। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সিউডোবুলবার এফেক্ট। এই হাসি নিয়ে ঘটে নানা ঘটনা।
শফিকুর রহমান শান্তনুর রচনায় এমন গল্পের নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাম ‘একমুঠো জোনাকি’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজজাদ, শবনম ফারিয়া, মাসুম বাশার, নিঝু মনি, ফরিদ মোহামমদ, নাজিরুল আপন, শুভ, ফাইজা, নজরুল ইসলাম প্রমুখ।
শনিবার রাত ৮টায় আর টিভিতে প্রচার হবে নাটকটি।
- বিষয় :
- ইরফান সাজ্জাদ
- শবনম ফারিয়া
