দ্বিতীয় বিয়ে করলেন শওকত আলী ইমন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:২২
দ্বিতীয় বিয়ে করলেন সংগীত পরিচালক, সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী শওকত আলী ইমন। পাত্রী হৃদিতা রেজা। একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান শওকত আলী ইমন। আগামী ঈদের পর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান হবে।
শওকত আলী ইমন জানন, এটা লাভ ম্যারেজ নয়। বিয়ের আগে আমাদের একে অপরের সঙ্গে কোন পরিচয়ও ছিলো না। পারিবারিক দেখাশোনার পরই বিয়ে হয় আমাদের।’
এই বিয়েতে শুধুমাত্র নবদম্পতির দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সুররকার ও গীতিকার শওকত আলী ইমন। অসংখ্য বাংলা ছবির গানের সঙ্গে জড়িয়ে আছে তিনি। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান।
তবে এটি হৃদিতার প্রথম বিয়ে হলেও শওকত আলী ইমনের দ্বিতীয় বিয়ে। ১৯৯৫ সালের ১৫ জুলাই অভিনেত্রী ও মডেল বিজরী বরকতুল্লাহ ও শওকত আলী ইমনের বিয়ে হয়েছিল। ২০১২ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদ হয়। ওই সংসারে এক মেয়ে রয়েছে। নাম ঊর্বানা। দেশের বাইরে পড়ছেন তিনি।
- বিষয় :
- বিনোদন
- শওকত আলী ইমনের বিয়ে
- বিজরী
