ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

তিতুমীরের বন্দুক নিয়ে বিপদে পরিচালক

তিতুমীরের বন্দুক নিয়ে বিপদে পরিচালক
×

নিরব

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৫:১৭ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ০৫:২৫

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর শহীদ তিতুমীরকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবির নামও রাখা হয়েছে ‘তিতুমীর’। এতে তিতুমীরের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। গত ২ ফেব্রুয়ারি নিরব ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এখন চলছে নিরবের তিতুমী হয়ে উঠার প্রস্তুতি। সে প্রস্তুতি শেষ হলেই আগামী এপ্রিল মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছেন ছবিটির পরিচালক ডায়েল রহমান।

এমন ঐতিহাসিক পটভূমি নিয়ে খুব একটা ছবি হয়না ঢালিউডে। ছবিটিতে অভিনয় করার সুযোগ পেয়ে তাই নিজেকে ভাগ্যবানই মনে করছেন নিরব। তাই শৈশবে পড়া তিতুমীর হয়ে উঠার পেছনে যতটা পরিশ্রম করার প্রয়োজন সেটা করছেন তিনি।  নিরব বলেন, ‘শৈশবে বই পড়ে বাঁশের কেল্লা, তিতুমীর সম্পর্কে জেনেছি। ছবিটির পরিচালকের সঙ্গে বার বার বসছি। বিষয়টি নিয়ে জানার চেষ্টা করছি। নিজের ভেতরে প্রায় ২০০ বছর আগের একজন মানুষকে ধারণ করছি। চেষ্টা করছি পর্দায় বাস্তবের তিতুমীরের আবহ দেয়ার। 

পরিচালক জানালেন, ছবিটির জন্য  ঢাকার পূর্বাচলে প্রায় সাত হাজার বাঁশ দিয়ে প্রায় ৪০ বিঘা জমির ওপর বাঁশের কেল্লা নির্মাণ করা হচ্ছে। পাশেই সেই সময়কার পরিবেশ তৈরি করতে একটি মাটির গ্রামও তৈরি করা হবে।

ইতাহাস নির্ভর ছবি এটি। তাই ছবিটিতে সব কিছুই সঠিকভাবে যেনো থাকে তার চেষ্টা করে যাচ্ছেন পরিচালক। ১৮২২ সালে যেমন সাজ সজ্জা ছিলো তেমন আবহ আনতেই পরিচালক আপ্রাণ চেষ্টা করছেন বলেই জানালেন নিরব।

ছবিটিতে তিতুমীরের বন্দুক জোগাড় করা নিয়ে একটি মজার ঘটনও শেয়ার করলেন। জানালেন, ১৮২২ সালের তিতুমীরের বন্দুকটি বেশ বড়ই ছিলো।। তেমন একটি বন্দুক তৈরি করতে গিয়ে বেশ বিপদে পড়েন পরিচালক। বন্দুকটি বানিয়ে বাসায় আনতে বেশ ভয়ে যান তিনি। বড় বন্দুক বলে লুকিয়ে আনার সুযোগও কম।  পুলিশ দেখলে যদি তাকে ধরে নিয়ে যায়। এই ভয়ে বন্দুক আনতে পারছিলেন না তিনি। পরে থানায় ফোন দিয়ে তাদের বিষয়টি জানানো হলে তারা আশ্বস্থ করার পর বাসায় আসেনি তিনি। 

তবে বাসার আনার পর সেটি আর বের করতে পারছেন না তিনি। সেটা মানুষের কারণেও আবার পুলিশের ভয়েও। যদি পুলিশ দেখে ফেলে, সন্দেহ করে পরিচালককে ধরে নিয়ে যায়, এই ভয়! তিতুমীর ছবি প্রি-প্রাডাকশনে এমন অনেক ঘটনাই জমা হচ্ছে বলে জানালেন নিরব। 

ইতোমধ্যে তিতুমীরের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সে ফাস্টলুকের তিতুমীর হয়ে উঠার পেছনের গল্প বলতে গিয়ে নিরব বলেন, ‘তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া মেকআপ আর্টিস্ট খলিলুর রহমান মেকআপ করছেন। আর কস্টিউম করছেন ইমন খন্দরকার। তাদের সহায়তা এবং আরও অনেকের সহায়তায় তিতুমীর হয়ে উঠার চেষ্টা করেছি। জানিনা কতটা হতে পেরেছি। চেষ্টার কিছুটা বোঝানোর জন্যই এই ফার্স্টলুক।’

নিরব আরও বলেন, ছবিটির গল্প কিন্তু প্রায় ২০০ বছর আগের পরিবেশ। সেই সময়কার মানুষের চেহারা, পোশাক, পরিবেশ—সবকিছু সঠিকভাবে তুলে আনার মতো অনেক বড় একটা ব্যাপার আছে। ২০১৬ সাল থেকে এটি নিয়ে গবেষণা করছেন পরিচালক। সেভাবেই লাইনআপ, চিত্রনাট্য ও সংলাপ লেখা হচ্ছে।

তিতুমীর ছবির চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির, সংলাপ লিখছেন ছটকু আহমেদ এবং লাইনআপ করেছেন কলকাতার প্রদীপ কুমার বসাক ও জাকারিয়া সৌখিন। এপ্রিল থেকে বাঁশের কেল্লার অংশ দিয়ে ছবির শুটিং শুরু হবে। তার আগেই ছবির নায়িকাসহ অন্যান্য শিল্পীর নাম ঘোষণা করা হবে।





আরও পড়ুন

×