ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বিদ্রোহী: মাঠে শাহীন সুমন, পোস্টারে সেলিম খান

বিদ্রোহী: মাঠে শাহীন সুমন, পোস্টারে সেলিম খান
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০২:০৯ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০২:১৫

করোনাভাইরাস আতঙ্কের কারণে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সারাদেশের সব সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশনা সমিতি। এই আতঙ্কের মধ্যেই জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর নতুন ছবি ‘বিদ্রোহী’ কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছ সোমবার। ছবিটির পরিচালক হিসেবে ছিলেন শাহিন সুমন। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক হিসেবে ছিলেন সেলিম খান। 

কিন্তু ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দেখা গেলো ভিন্ন চিত্র।পরিচালকের জায়গায় শাহিন সুমনের নাম নেই। শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজক ও পরিচালকের নামের জায়গায় রয়েছে সেলিম খানের নাম।

তবে পোস্টারে কিছুটা কৌশল অবলম্বন করতেও দেখা গেলো। সেখানে লেখা আছে শাহি সুমন এর ‘বিদ্রোহ’। পরিচালকের জায়গায় সেলিম খান, প্রযোজকের নাম হিসেবে আছে শাহীন খানের। আর পরিবেশনায় রাখা হয়েছে শাপলা মিডিয়ার নাম। তাহলে  এতে শাহীন সুমনের বিদ্রোহ কিভাবে? প্রশ্ন রাখছেন অনেকেই। 

বিষয়টি নিয়েই কথা হয় ছবিটির আসল নির্মাতা সাহীন সুমনের সঙ্গে। সমকালকে তিনি বলেন, ‘ছবিটি কে নির্মাণ করেছে সেটা তো সবাই জানেন। আরও পোস্টারে তো লেখা আছে শাহীন সুমনের বিদ্রোহ। এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। যেভাবে পোস্টারে যেটা লেখা আছে তাতেও কোন ভুল নেই। 

তবে শাপলা মিডিয়ার বরাতে একজন জানান, কিছু টেকনিক্যাল প্রব্লেমের কারণে স্যার তথা সেলিম খানের নাম ব্যবহার করা হয়েছে। তবে ছবিটি শাহীন সুমনই নির্মাণ করেছেন।  

প্রযোজনা প্রতিষ্ঠানের এমন কাজকে বাকা চোখেই দেখছেন সিনেমার মানুষেরা। সৃষ্টিশীল কাজে এমন জুচ্ছুরীকে সমর্থন দিচ্ছেন না তারা।

তবে শাকিব খানের ছবিতে এটা কিন্তু প্রথম নয়। এর আগে শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ ছবির বেলায়ও এমন ঘটনা ঘটে। ছবিটি রাশেদ রাহা নির্মান করলেও পরে পরিচালক হিসেবে সাকিব সনেটের নামে সেন্সর হয় ছবিটি। পোস্টারেও পরিচালক হিসেবে সনেটের নামই দেখা যায়।  সিনামা ছিনতাইয়ের এ ঘটনা দীর্ঘদিন আলোচনায়ও ছিলো।  ঘটনাটির রেশ কাটতে না কাটতে শাকিবের ছবিতে আবারও ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

তবে নোলক ছিনতাই হলেও বিদ্রোহীর ক্ষেত্রে তেমনটি নয়। বলা যায় দুই পক্ষের সমর্থনেই এমনটি হয়েছে। 

এদিকে ‘মুজিববর্ষ উপলক্ষে ‘বিদ্রোহী’ ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

শুরুতে নির্মাণাধীন অবস্থায় বেশ কয়েকবার পরিবর্তন করা হয় ছবিটির নাম। ২০১৮ সালে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ নামে এটির মহরত অনুষ্ঠিত হয়। চিত্রগ্রহণের সময় তিনবার নাম পরিবর্তন করে যথাক্রমে ‘কালপ্রিট’, ‘একটু প্রেম দরকার’ এবং ‘ক্রিমিনাল’ রাখা হয়। সর্বশেষ সেন্সর বোর্ডে ছবিটি ‘বিদ্রোহী’ নামে জমা দেয়া হয়।

 শাকিব-বুবলী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।

আরও পড়ুন

×