ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

অস্কারজয়ী স্টুয়ার্ট হুইটম্যান মারা গেছেন

অস্কারজয়ী স্টুয়ার্ট হুইটম্যান মারা গেছেন
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৩:১০

চলে গেলেন মার্কিন অভিনেতা স্টুয়ার্ট হুইটম্যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২। হলিউডের জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন তিনি। শতাধিক চলচ্চিত্রে এবং ছোট পর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। 

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, সোমবার ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে স্টুয়ার্ট হুইটম্যানের। তার ছেলে জাস্টিন হুইটম্যান জানিয়েছেন, বয়সজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।

স্টুয়ার্ট হুইটম্যান তিনি পশ্চিমা ধাঁচের টেলিভিশন ধারাবাহিক সিমারন স্ট্রিপ (১৯৬৭)-এ মার্শাল জিম ক্রাউন চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি দ্য মার্ক (১৯৬১) ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 

তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ জন ওয়েনের সাথে পশ্চিমা ধাঁচের দ্য কোমাঞ্চেরস (১৯৬১) এবং দোজ ম্যাগনিফিসেন্ট মেন ইন দেয়ার ফ্লাইং মেশিন্স (১৯৬৫)। ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

×