ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নিজেকে গৃহবন্দী করে রেখেছেন দীপিকা

নিজেকে গৃহবন্দী করে রেখেছেন দীপিকা
×

দীপিকা পাডুকোন- ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৫:৪২ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০৬:০৩

কররোনা আতঙ্কে এখন গোটা বিশ্ব। এ কারণে ফ্রান্সে একটি ফ্যাশন শো বাতিল করেছিলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। এবার করোনার মোকাবিলায় নিজেকে স্বেচ্ছায় গৃহবন্দী করে রেখেছেন তিনি। 

এনডিটিভির প্রতিবেদন বলছে, করোনার প্রকোপ থেকে বাঁচতে বাড়িতে গৃহবন্দী করে রেখেছেন বলিউডের বহু তারকা। ইতিমধ্যে তাদের ছবি প্রকাশ্যে এসেছে সামা। এবার নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন দীপিকা পাডুকোন। যেখানে, ফেস রোলার নিয়ে নিজের ত্বকের ও মুখের যত্ন নিতে দেখা যাচ্ছে।

এছাড়া কখনও নিজের ওয়ার্ড্রোব গুছিয়ে রাখছেন তো কখনও ত্বকের যত্ন নিচ্ছেন। আর সেইসব ছবি ভক্তদের সঙ্গে শেয়ারও করছেন তিনি।

দীপিকার শেষ অভিনীত ছবি মেঘনা গুলজারের 'ছপাক'। এতে এসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে দেখা দেন তিনি। 

আরও পড়ুন

×