ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বাণীর নায়ক অক্ষয়

বাণীর নায়ক অক্ষয়
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৬:৩০

সর্বশেষ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি 'ওয়ার' ছবিতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী বাণী কাপুরকে। এতে তার বিপরীতে ছিলেন হৃতিক রোশন। এবার আবারও অ্যাকশন ছবিতে দেখা যাবে বানীকে। ছবির নাম 'বেল বটন'। ছবিটি পরিচালনা করছেন রণজিত তিওয়ারি।

ফ্লিমফেয়ারের প্রতিবেদন বলছে, 'বেল বটন' ছবিতে বাণীর নায়ক হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে। যদিও এ বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে এই ছবিতে অক্ষয়ের নায়িকা হিসেবে ওঠে আসে কৃতি শ্যানন, ক্রুনাল ঠাকুরের নাম। এই ছবিতে প্রযোজকরা চাইছিলেন নতুন জুটি। অর্থাৎ এমন একজন নায়িকা তারা খুঁজছিলেন যে কখনোই অক্ষয়ের সঙ্গে কাজ করেন নি। 

যশরাজ ফিল্মসের ছবি দিয়ে বাণী কাপুরের বলিউডজীবন শুরু। এই প্রযোজনা প্রতিষ্ঠানের হয়েই একের পর এক ছবিতে কাজ করছেন এই বলিউড সুন্দরী। রণবীর সিং, সুশান্ত সিং রাজপুতের পর হৃতিক রোশন, টাইগার শ্রফের মতো নায়কদের সাথে অভিনয় করেন তিনি। 

অক্ষয়ের 'বেল বটন' ছবিটি জনপ্রিয় কন্নড় ছবির হিন্দি রিমেক বলে জানা গেছে। গতবছর এ ছবিটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। জানা গেছে. চলতি বছরের সেপ্টেম্বর মাসেই শুরু হবে 'বেল বটন' ছবিটির শুটিং।  


   

আরও পড়ুন

×