ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

৫শ’ পরিবারের পাশে আলম, ২৬০ জনের পাশে জলিল

৫শ’ পরিবারের পাশে  আলম, ২৬০ জনের পাশে জলিল
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৩:৪২ | আপডেট: ৩০ মার্চ ২০২০ | ০৩:৪৬

করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। তাই কর্মহীন হয়ে পড়েছেন বহু অসচ্ছল পরিবার। এই পরিস্থিতিতে নিজ জেলা বগুড়ায় শেরপুর ও নন্দীগ্রাম এলাকার ৫০০ দরিদ্র মানুষের মধ্যে চাল ডাল নিত্যপণ্যসহ বিতরণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া  হিরো আলম। 

অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ী, চলচ্চিত্র প্রযোজক ও নায়ক অনন্ত জলিল  চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের পাশে দাঁড়িয়েছেন।  চলচ্চিত্র প্রোডাকশন ম্যানেজার সমিতি, অ্যাসিসট্যান্ট প্রোডাকশন ম্যানেজার সমিতি ও মেকআপ আর্টিস্ট সমিতির সদস্যরাদের যারা কাজ না থাকায় বেকার হয়ে বসে আছেন  এমন ২৬০ জনের হাতে খাবার তোলে দিয়েছেন জলিল। 

বগুড়ার শেরপুর ও নন্দীগ্রামে নিজে ঘুরে ঘুরে মানুষর বাড়িতে খাবার পৌছে দেয়া  হিরো আলম বলেন, আমার খুব একটা সামর্থ নেই। আমি যা পেরেছি করেছি। তবে আমি চাই যে সমাজের বিত্তবানরা মানুষেরা এগিয়ে আসুক। আমি তাদের উদ্দেশে বলতে চাই আপনারা তো অনেক আয়, ইনকাম করেন কিন্তু মানুষের উপকারে তো আসেন না,ম আল্লাহ সুযোগ করে দিয়েছেন এখন সবাই এগিয়ে আসুন ।

অন্যদিকে দেশের অন্যতম প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর খবর পাওয়া না  গেলেও সিনেমার মানুষদের পাশে থেকে বাহবা পাচ্ছেন।  এই সময়ে সিনেমার টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে উদারতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করছেন অনেকেই। যা আর কোনো নায়কের বেলায় দেখা যায়নি।

এক ভিডিওবার্তায় জলিল বলেন, বর্তমান এই পরিস্থিতিতে চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক সমিতির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। আপনাদের সকলের দোয়ায় আমি সবসময় অসহায়দের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।

এছাড়া তিনি বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে দেশবাসীকে বেশি বেশি নামাজ, জিকির ও দোয়া করার পরামর্শ দেন।  পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আরও পড়ুন

×