নবাব এলএলবির টাকায় ডাক্তারদের দেয়া হলো পিপিই
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৪:৫৮ | আপডেট: ৩০ মার্চ ২০২০ | ০৫:৫৬
করোনাভাইরাস প্রতিরোধে শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবির পুরো বাজেট ব্যয় করা হয়েছে বলে সমকালকে জানালেন ছবিটির পরিচালক অনন্য মামুন। সোমবার সমকাল অনলাইনকে মামুন জানান, করোনা ভাইরাসের জন্য স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। বাংলাদেশও রয়েছে ঝুকির মধ্যে। দেশের এই করুন মুহুর্তে আগামী ঈদের ছবি নবাব এল এলবির পুরো টাকা দিয়ে ডাক্তারদের পিপিই ক্রয় করে দেয়া হয়েছে।
গত চারদিন ধরে রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, আল বারাকাসহ বেশকিছু হাসপাতালে তৎপর চিকিৎসক ও রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনির সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে ২৫ হাজার পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) বিতরণ করা হয়েছে। আগামিতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।
সমকাল অনলাইনকে এ খবর জানিয়ে তিনি বলেন, ধাপে ধাপে ‘নবাব এলএলবি’ ছবির পুরো বাজেট করোনাভাইরাস মোকাবেলায় ব্যয় করা হচ্ছে। পিপিই ছাড়াও আমরা এক হাজার অসচ্ছল মানুষকে খাবার দিয়েছি। আমিসহ সেলেব্রেটি প্রোডাকশন তত্ত্বাবধানে যিনি আছেন, তিনি সামনে না এলেও এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এর আগে বলা হয়েছিলো সিনেমাটি ২০২০ সালের ঈদে মুক্তি পাবে। সে মোতাবেক ২৮ মার্চ থেকে ছবিটির শুটিং শুরুর কথা ছিলো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে শুটিং হচ্ছেনা ছবিটির। পরিস্থতি স্বাভাবিক হলেই ছবিটির শুটিং শুরু কথা জানান পরিচালক মামুন।
বরিশালের পুলিশ ক্যাম্পে পাঠানো হয়েছে করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় সরঞ্জামাদি।
বিষয়টিতে শাকিব খানের সমর্থন ছিলো বলেই জানান অনন্য মামুন।
বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, দেশের এমন পরিস্থিতে সবাইকে তো এগিয়ে আসতে হয়। যে যার সাধ্যমতো সহায়তা করছেন। নবাব এলএলবির টাকায় হাসপাতালে পিপিই দেয়া হয়েছে। এছাড়াও আমি ব্যক্তিগতভাবেও অনেক কিছু করছি। অনুদানের বিষয়টা গোপন থাকাটাই শ্রেয় মনে হয় আমার কাছে। এটা তো হাদিসেরও কথা। দানের বিষয়টা যেনো অন্য হাতও না জানে। এখন শুধু চাওয়া আমরা সবাই যেনো এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। ’

নবাব এলএলবি ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি ও স্পর্শিয়া। ছবিটির গল্প লিখেছেন পরিচালক নিজেই।
‘নবাব ’নামে একটি ছবিতে অভিনয় করেন শাকিব খান। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সে ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শুভশ্রী। পরিচালনা করেন জয়দীপ মুখার্জী।
নবাব এলএলবির বাজেট করোনা মোকাবেলায় ব্যয় করা ও ছবিটির শুটিং কবে শুরু হচ্ছে এ বিষয় অনন্য মামুন বলেন, ‘ ছবিটির প্রযোজক দারুন একজন ভালো মানুষ।তিনি কখনই চাননি অনুদানের এ বিষয়টি মানুষ জানুক। তবে আমার মনে হলো এটি জানলে অন্যরাও উৎসাহিত হবেন। আর এই পরিস্থিতিতে তো ছবিটির শুটিং করা সম্ভব নয়। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন ছবিটির শুটিং শুরু করবো আমরা।’
- বিষয় :
- শাকিব খান
- নবাব এলএলবি
- করোনা ভাইরাস
