ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন বলিউডের যেসব তারকা

রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন বলিউডের যেসব তারকা
×

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ১৫:৩৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ | ১৬:০৫

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলিউডের অসংখ্য তারকা, ক্রিকেটার, ব্যবসায়ী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 

তারকা দম্পতি রণবির কাপুর-আলিয়া ভাট, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ এবং সদ্য বিবাহিত রণদীপ হুদা ও লিন লাইশরাম এতে অংশ নেন। পাশাপাশি বিবেক ওবেরয়, মাধুরী দিক্ষিত, আয়ুষ্মান খুরানা, অনুপম খের ও কঙ্গনা রানাউত। চিত্রনির্মাতাদের মধ্যে উপস্থিত ছিলেন মধুর ভান্ডারকার, রাজকুমার হিরানি ও রোহিত শেঠি। এছাড়া, কিংবদন্তী ক্রিকেটার শচিন তেন্ডুলকার ও অনিল কুম্বলেও এই অনূষ্ঠানে অংশ নেন।

গায়ক শংকর মহাদেবন ও সোনু নিগম অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে রাম ভজন পরিবেশন করেন। 'রাম সিয়া রাম' গেয়ে শোনান সোনু নিগম। গায়িকা অনুরাধা পাড়োয়াল ও তার মেয়ে কবিতা পাড়োয়ালও রাম ভজন পরিবেশনা করেন।

এনডিটিভি জানিয়েছে, এই অনুষ্টানে তেলেগু অভিনেতা রাম চরণ ও চিরঞ্জিবিকে শিল্পপতি অনিল আমবানির সঙ্গে আলোচনা করতে দেখা যায়। হায়দ্রাবাদ থেকে একটি বেসামরিক বিমানে চড়ে অযোধ্যা এসে পৌঁছান দক্ষিণ ভারতের এই দুই তারকা।

সোমবার দক্ষিণের বড় তারকা রজনিকান্ত ও ধানুশ চেন্নাই থেকে রাম মন্দিরে এসে পৌঁছান। এই অনুষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ছিল এনএসজি'র দুই ইউনিট স্নাইপার, ছয় ইউনিট এটিএস কমান্ডো ও ১৫ হাজার পুলিশ।

ভারতীয় আইনশৃঙ্খলাবাহিনীর মহাপরিচালক প্রশান্ত কুমার জানান, রাম মন্দির কমপ্লেক্স জুড়ে নিরাপত্তার জন্য ২৫০টি এআই ভিত্তিক হাই রেজোল্যুশন ক্যামেরা ও ৩১৯টি ফেশিয়াল রিডিং ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

×